সংবাদ শিরোনাম

দৌলতদিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর শোক

 প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:২১ অপরাহ্ন   |   জাতীয়

দৌলতদিয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায়   বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর শোক

ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ): 

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গিয়ে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় ঝরে যাওয়া প্রতিটি প্রাণ শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্যই এক অপূরণীয় ক্ষতি। তিনি মহান আল্লাহর নিকট নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্ত্রী দুর্ঘটনায় আহত হয়ে যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা এবং কার্যকর সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।