সংবাদ শিরোনাম

তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার ৩০০ ফিটে বিশাল সংবর্ধনা

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন   |   জেলার খবর

তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার ৩০০ ফিটে বিশাল সংবর্ধনা

 রিপোর্টর:

তারুণ্যের অহংকার ও দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ঢাকার ৩০০ ফিট এলাকায় এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা সমাবেশে লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে একটি নতুন ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

তারেক রহমান আরও বলেন, দেশের তরুণ সমাজকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। এই সমাবেশ প্রমাণ করে, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও তরুণদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।