সংবাদ শিরোনাম

ব্রাজিলের ক্লাব Corinthians-এর কোচ Dorival Júnior বরখাস্ত

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন   |   খেলাধুলা

ব্রাজিলের ক্লাব Corinthians-এর কোচ Dorival Júnior বরখাস্ত


শাহনুর রুমেন | ব্রাজিল প্রতিনিধি

ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জেরে অবশেষে কোচ পরিবর্তনের পথে হাঁটলো ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ান্স। ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, প্রধান কোচ দোরিভাল জুনিয়র এবং তার কোচিং স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ক্লাবের এক সরকারি বিবৃতিতে বলা হয়, দোরিভাল জুনিয়রের অধীনে দলটি সাম্প্রতিক সময়ে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে ব্যর্থ হয়েছে। ফলে পরিস্থিতি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বিদায়ের মধ্যেও কৃতজ্ঞতা জানাতে ভোলেনি করিন্থিয়ান্স। তাদের অধীনে ক্লাবটি ২০২৫ সালে কোপা দো ব্রাজিল এবং ২০২৬ সালে সুপারকোপা রেই শিরোপা জয় করে, যা ক্লাব ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হবে।

এদিকে, কোচিং পরিবর্তনের এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব-২০ দলের কোচ William Batista-কে। তিনি সাময়িকভাবে দলের অনুশীলন পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।

বর্তমানে নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে করিন্থিয়ান্স। ক্লাবটির পরবর্তী পদক্ষেপ এখন সবার নজরে।

Advertisement
Advertisement
Advertisement