সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সিএনজি শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে সিএনজি শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ;

চাঁপাইনবাবগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকদের ওপর হামলা ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোবিবার বেলা ১২ সমায় শহরের প্রধান  সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি আদায়ের আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সিএনজি শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য  আইন-শৃঙ্খলা প্রশাসনের ওপ্রতি জোর দাবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মোঃ আসগার আলী, সদস্য শহীদ আলী সিএনজি ও মাহিন্দ্রা  সহ সাধারণ শ্রমিক সদস্যরা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।