সংবাদ শিরোনাম

আলবাব একাডেমির শিশুদের লালনপালন ও পারিবারিক শিক্ষা বিষয়ক সেমিনার

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন   |   জেলার খবর

আলবাব একাডেমির শিশুদের লালনপালন ও পারিবারিক শিক্ষা বিষয়ক সেমিনার

খুলনা ব্যুরো :

খুলনায় শিশুদের লালন-পালন ও পারিবারিক শিক্ষা বিষয়ক আলবাব একাডেমির সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্য রাখেন আলবাব একাডেমির চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন লেখক ও টুয়েন্টি ওয়ান একাডেমির চেয়ারম্যান জিয়াউল হক, লন্ডন নিউ সিটি কলেজের রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ড. নুরুল ইসলাম এবং আলবাব একাডেমির পরিচালক শায়েখ আব্দুর রহমান মাদানি। এছাড়া আলবাব একাডেমির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা ও বক্তারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ভালো সন্তান গড়ে তুলতে হলে অভিভাবকদের ভালো হতে হবে। সন্তানকে সময় দিতে হবে, বদভ্যাস পরিত্যাগ করতে হবে এবং হালাল উপার্জনের মাধ্যমে তাকে লালন করা প্রয়োজন। জীবন ও ধর্মকে মিলিয়ে শিক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ।

এছাড়া সময়ানুবর্তিতা ও সততা সন্তানের জীবনে সাফল্যের জন্য অপরিহার্য।সেমিনারে শিক্ষাবিদ, চিকিৎসক, অভিভাবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।