সংবাদ শিরোনাম

বাগেরহাট-১ আসনে জামায়াতের মনোনয়নপত্র ক্রয়

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন   |   জেলার খবর

বাগেরহাট-১ আসনে জামায়াতের  মনোনয়নপত্র ক্রয়

খুলনা ব্যুরো :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বাগেরহাট-১ আসনের (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) মনোনয়ন ফরম ক্রয় করেছেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনের কাছ থেকে ফরম গ্রহণ করেন।

মাওলানা মশিউর রহমান খান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় শুরার সদস্য। ফরম গ্রহণের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান বলেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মশিউর রহমান খান মনোনয়ন ফরম ক্রয় করেছেন এবং নির্বাচনের প্রেক্ষাপটে সাংগঠনিক কর্মকান্ড জোরদার করা হচ্ছে।