সংবাদ শিরোনাম

চিকিৎসাধীন অবস্থায় খুলনায় সন্ত্রাসী হামলার শিকার আক্তারের মৃত্যু

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন   |   জেলার খবর

চিকিৎসাধীন অবস্থায়   খুলনায় সন্ত্রাসী হামলার শিকার আক্তারের মৃত্যু

খুলনা  ব্যুরো :

খুলনার গল্লামারি এলাকার আক্তার আলী মোল্লা (৩০) মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ত্রাসীদের নৃশংস হামলায় গুরুতর আহত হওয়ার দুইদিন পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেয়ে হলে সেখানে  চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ডিসেম্বর) মারা গেছেন।

আক্তারের শাশুড়ি নূর জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আক্তারের স্ত্রী লতা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাদের একমাত্র বড় মেয়ে জুই এবার এসএসসি পরীক্ষার্থী।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান জানান, হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

আক্তারের অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তার পূর্বপরিচিত সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি মনে করেন, মাদক সংক্রান্ত তথ্য জানাতে চেষ্টার কারণে এই হামলা চালানো হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।