টঙ্গীতে চাঁদাবাজি মামলার আসামি আটক
প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :
গাজীপুরের টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তাহরিমা জান্নাত সুরভী (২১) গ্রেপ্তার হয়েছেন। তিনি ‘জুলাইযোদ্ধা’ নামে পরিচিত ছিলেন বলে জানায় পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সুরভী স্থানীয় সেলিম মিয়ার মেয়ে এবং গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রী।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জানান, রাজধানীর গুলশানে এক ব্যবসায়ীর কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় তার নাম উঠে আসে। এ ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ছিলেন।
ওসি জানান, গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।