সংবাদ শিরোনাম

উপদেষ্টা পরিষদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদন

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন   |   জেলার খবর

উপদেষ্টা পরিষদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদন

খুলনা ব্যুরো :

তামাক ব্যবহারজনিত রোগ ও অকাল মৃত্যু কমাতে বিদ্যমান আইনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবনায় অনুমোদিত এ অধ্যাদেশ জারির জন্য দ্রুত লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করা হবে।

অনুমোদিত অধ্যাদেশ অনুযায়ী ই-সিগারেট, ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS), হিটেড টোব্যাকো প্রডাক্টসহ ইমার্জিং টোব্যাকো প্রডাক্টের ব্যবহার, উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে নিকোটিন পাউচকে তামাকজাত দ্রব্যের সংজ্ঞার আওতায় আনা হয়েছে।

অধ্যাদেশে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণে ধূমপানের পাশাপাশি সব ধরনের তামাকজাত দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ধূমপানের জন্য নির্ধারিত স্থান রাখার বিষয়টি সরকারের নির্দেশনার শর্তাধীন করা হয়েছে। এছাড়া পাবলিক প্লেস ও পাবলিক পরিবহণের সংজ্ঞা ও অধিক্ষেত্র সম্প্রসারণ করা হয়েছে।

তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে প্রদর্শনসহ ইন্টারনেট বা অন্য যেকোনো মাধ্যমে সব ধরনের বিজ্ঞাপন, প্রচার ও প্রসার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবার্তা ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ এলাকায় মুদ্রণের বিধান সংযোজন করা