সংবাদ শিরোনাম

কেসিসি প্রশাসকের বড়দিনের শুভেচ্ছা

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর

কেসিসি প্রশাসকের বড়দিনের শুভেচ্ছা

খুলনা ব্যুরো :

২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, যীশু খ্রিষ্ট সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা এবং মানবসেবায় আত্মবিসর্জনের মাধ্যমে ত্যাগের যে মহান দৃষ্টান্ত রেখে গেছেন, তা মানব ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। তাঁর এই ত্যাগের মহিমা যুগে যুগে খ্রিষ্টান ধর্মালম্বীদের আলোর পথে অনুপ্রাণিত করে আসছে।

যীশু খ্রিষ্টের এই মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বড়দিন উপলক্ষে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এ উপলক্ষে কেসিসি প্রশাসক নগরীর সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে চার্চের বিশপ জেমস রমেন বৈরাগীর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে ফুল, চকলেট ও কেক তুলে দেন তিনি। এ সময় কেসিসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।