সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

‘দেশের জন্য মানুষের পাশে’  এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অসহায়, দুস্থ ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এরফান গ্রুপ। প্রতি বছরের ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার (তারিখ) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ফকল্যাণ্ড মোড় এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।

এসময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিন, ইমাম এমদাদুল হক, সমাজসেবক আব্দুস সামাদ লাট্টু মোড়লসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মো. মাহবুব আলম বলেন, দীর্ঘদিন ধরে এরফান গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, “আমার পিতা মরহুম এরফান আলী আজীবন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার দেখানো পথ অনুসরণ করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা এরফান গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।