সংবাদ শিরোনাম

৪৬তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন   |   জেলার খবর

৪৬তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ

ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর):   

৪৬তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৩৬৭ জন এবং সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের ৭৩৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

 প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk. com.bd]-এ পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।