গাইবান্ধায় র্যাবের অভিযানে ৩৯৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার -২
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর কড়াইবাড়ী চরে অভিযান চালিয়ে দুই পেশাদার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে এটা র্যাব। আজ বুধবার বেলা পনে ১০ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতপরশু (২২ ডিসেম্বর) সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র্যাবের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের কামারজানী ইউনিয়নের কড়াইবাড়ী চরে অভিযান চালিয়ে ইমান আলী (৩৮) ও আজম আলী নামে দুই যুবকের দেহ তল্লাশি করে ৩৯৫ পিচ ইয়াবা জব্দ সহ তাদের গ্রেফতার করে। গ্রেফতার ইমান আলী ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ও আজম আলী, আব্দুল মজিদ আলীর ছেলে।র্যাব প্রাথমিক ভাবে জানতে পারে, দীর্ঘদিন ধরে তারা দুজন গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে মাদকদ্রব্য ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় সু-কৌশলে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।