হিন্দু সম্প্রদায়সহ আড়াই শতাধিক ব্যক্তির বিএনপিতে যোগদান
প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের অন্তত ৫০ জনসহ দুই শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় মহিপুর মৎস্য বন্দরের সামনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সভায় ব্যবসায়ী, ইউপি সদস্য, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ফুলের তোড়া দিয়ে দলীয়ভাবে মোশাররফ হোসেনের হাতে যোগদানপত্র জমা দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর ইউনিয়ন চেয়ারম্যান হাজী ফজলু গাজী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক সজীব হাওলাদার। এছাড়া লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খাঁনসহ অন্যান্য নেতাকর্মীও উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন হ্যান্ডলিং সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার।