ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মমতা জামান অন্তরার মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক
ঢাকা, ৭ পৌষ (২২ ডিসেম্বর):
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতা জামান অন্তরা আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
এক শোকবার্তায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মমতা জামান অন্তরা ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যোগদানের পর থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন। তার মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ একজন একনিষ্ঠ কর্মীকে হারালো।
অন্য এক শোক বার্তায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান বলেন, মমতা জামান অন্তরা ছিলেন কর্তব্যনিষ্ঠ, বিনয়ী ও দায়িত্বশীল একজন সহকর্মী। তাঁর মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ একজন নিষ্ঠাবান সহকর্মীকে হারাল।
উল্লেখ্য, মমতা জামান অন্তরা আজ বেলা ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।