সংবাদ শিরোনাম

খুলনা টিটিসিতে জব ফেয়ারের উদ্বোধন

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা টিটিসিতে জব ফেয়ারের উদ্বোধন

খুলনা ব্যুরো :

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ২১ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ জব ফেয়ারের উদ্বোধন করা হয়। কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান উক্ত ফেয়ার উদ্বোধন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন চীফ ইন্সট্রাক্টর হায়দার হোসেন এবং সভাপতিত্ব করেন ইন্সট্রাক্টর প্রণব কুমার সাহা।জব ফেয়ারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), প্রাণ-আরএফএল, ব্র্যাক, আকিজ গ্রুপ, হ্যামকো গ্রুপ, সিঙ্গার, ওয়ালটন, বসুন্ধরা গ্রুপসহ দেশের শীর্ষ প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাঁদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবে।

অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান বলেন, “আমরা প্রতি বছর এ ধরনের জব ফেয়ারের আয়োজন করতে চাই। খুলনা টিটিসিতে আরবি, ইতালিয়ান, জাপানি, কোরিয়ানসহ বিভিন্ন দেশের ভাষা ও দক্ষতার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে।