সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার পক্ষে মনোনয়ন উত্তোলন করা হয়েছে। সোমবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা (পৌর) ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানার কাছ থেকে এই মনোনয়ন সংগ্রহ করেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ।


এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু, শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহমেদ বাবু ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাসারসহ অন্যরা। মনোনয়ন সংগ্রহ শেষে সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি। নির্বাচনের সকল আচরণবিধি মেনে চলবো।