সংবাদ শিরোনাম

জল্পনার অবসান, বাগেরহাটে বিএনপির ৪ প্রার্থীর নাম ঘোষণা

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন   |   জেলার খবর

জল্পনার অবসান, বাগেরহাটে বিএনপির ৪ প্রার্থীর নাম ঘোষণা

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা প্রার্থী তালিকা শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়।

গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পরে মনোনয়নপ্রাপ্তরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী বাগেরহাট-১ (চিতলমারী–মোল্লাহাট–ফকিরহাট) আসনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সভাপতি সোমনাথ দে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

দলীয় নেতারা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে আরও সক্রিয় করতেই এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।