পাটকেলঘাটায় আন্তঃইউনিয়ন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
‘সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন’ শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার পাটকেলঘাটায় আন্তঃইউনিয়ন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার অন্তর্গত পাটকেলঘাটা আদর্শ থানা শাখার আয়োজনে রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় কুমিরা বাসস্ট্যান্ড ফুটবল মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
থানা শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের মোট ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা এবং শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা।
পাটকেলঘাটা আদর্শ থানা শিবিরের সভাপতি মুজাহিদ শেখের সভাপতিত্বে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
সভাপতির বক্তব্যে মুজাহিদ শেখ বলেন, “যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে চারিত্রিক উৎকর্ষ সাধনে খেলাধুলার বিকল্প নেই। আমরা চাই মেধা ও মননে একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠুক, যারা সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।