কুয়েটে ২৬ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত শীতকালীন অবকাশ শুরু হচ্ছে। এ সময় মোট ৭ দিন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ক্লাস বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবকাশকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবকাশ চলাকালীন সময়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কর্মস্থল ত্যাগ করতে পারবেন। তবে বিদ্যুৎ, পানি সরবরাহ, চিকিৎসা, ইন্টারনেট সেবা, নিরাপত্তা, যানবাহন ও জরুরি মেরামত শাখার কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দায়িত্ব পালন করবেন।
এছাড়া, অবকাশকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী দায়িত্ব পালন করলে বিধি অনুযায়ী অর্জিত ছুটি প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।