খুলনায় রেঞ্জ পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
খুলনা ব্যুরো :
খুলনায় শুরু হয়েছে খুলনা রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা–২০২৫। শনিবার (২০ ডিসেম্বর) সকালে খুলনা জেলা শিরোমনি পুলিশ লাইন্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ জনাব মোঃ রেজাউল হক, পিপিএম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, খুলনা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।
এবারের টুর্নামেন্টে খুলনা রেঞ্জের বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ৮টি পুরুষ দল ও ২টি নারী দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. আল-বেরুনী (প্রশাসন ও অর্থ), শেখ ইমরান (ডিএসবি), আনিসুজ্জামান (ক্রাইম অ্যান্ড অপস্), আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা (ট্রাফিক), সাইফুল ইসলাম (এ-সার্কেল), সহকারী পুলিশ সুপার মোঃ রাফিউর রহমান (স্টাফ অফিসার টু ডিআইজি)সহ খুলনা রেঞ্জের বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ কর্মকর্তা ও প্রতিযোগী সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।