গাইবান্ধায় দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুত সভা অনুষ্ঠিত
শামীম পারভেজ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ২০ ডিসেম্বর ২০২৫ খ্রি: গাইবান্ধা জেলা বিএনপি দলীয় কার্যালয়ে অধ্যাপক ডা:মইনুল হাসান সাদিক,সভাপতি-গাইবান্ধা জেলা বিএনপি ও গাইবান্ধা-৩পলাশবাড়ী ও সাদুল্লাপুর আসনের বিএনপির মনোনীত প্রার্থী এর সভাপতিত্বে ও মাহমুদুন নবী টুটুল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো:আনিসুজ্জামান খান বাবু,গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি ও গাইবান্ধার-২ সদর আসনের বিএনপির মনোনীত ধানের শীষের নমিনি,ফারুক আলম সরকার সাঘাটা ও ফুলছুড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব ডক্টর মোহাম্মদ শামীম কায়সার লিংকন
প্রস্তুতি সভায় সভাপতিত্বের বক্তব্যে,অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক প্রথমেই সকলের কাছে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছেন এবং বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সবাই কে এক হয়ে জয়ের জন্য কাজ করার আহ্বান জানান,সেই সাথে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য এক সাথে প্রস্তুত থাকতে হবে ২৫ ডিসেম্বর তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার রাজপথে কোটি মানুষের সমাগম হবে দেশ নায়ক কে বরণ করার জন্য তারেই ধারাবাহিকতায় আমরা গাইবান্ধা জেলা বিএনপিও এই স্বদেশ প্রত্যাবর্তনের স্বাক্ষী হতে অংশগ্রহন করব ইনশাআল্লাহ।