সংবাদ শিরোনাম

খুলনায় হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও গায়েবানা জানাজা

খুলনা ব্যুরো :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ এবং ভারতের আগ্রাসনের অভিযোগের বিরুদ্ধে খুলনায় বিক্ষোভ কর্মসূচি ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মহানগরীর বায়তুন নুর মসজিদ প্রাঙ্গণ থেকে খুলনার বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিববাড়ি মোড়ে এসে সমাবেশ ও গায়েবানা জানাজায় পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ হাদি কোনো রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন না; তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তারা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার দাবি করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিও জানানো হয়।

গায়েবানা জানাজা শেষে শহীদ হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।