হাদির ওপর হামলার প্রতিবাদে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ
মাসুদ আল হাসান ,খুলনা ব্যুরো :
ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে ‘আপ বাংলাদেশ খুলনা’র আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আপ বাংলাদেশ খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল আহমেদ, খুলনা জেলার সদস্য সচিব তারিকুল ইসলাম সৌরভ, যুগ্ম আহ্বায়ক মো. তন্ময়, খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক ফাইজুল্লাহ শুভ সিফাত, রুহুল আমিন ও রায়হান মুজিব।
এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে জুলাইয়ের সহযোদ্ধা ও শিক্ষার্থীদের উদ্যোগে শিববাড়ি মোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে তেঁতুলতলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় শিববাড়ি চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের খুলনা প্রতিনিধি মো. গালিব, আগুয়ান ’৭১-এর ডা. আব্দুল্লাহ চৌধুরী, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মহরম হাসান মাহিম, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ফুহাদ আলম রনি, সিমান্ত হাসান সুজন, খুলনা জেলা এনসিপির সদস্য এস কে তামান্না ও বিথী খাতুনসহ অন্যরা।