সংবাদ শিরোনাম

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ৮ দিন পর ফেরত

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন   |   জেলার খবর

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ ৮ দিন পর ফেরত

খুলনা ব্যুরো :

জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম (৩৭)-এর লাশ ৮ দিন পর আজ ৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় ফেরত দেওয়া হয়েছে। চ্যাংখালী সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষীরা পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির হাতে লাশ হস্তান্তর করেন।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদ হোসেন এবং জীবননগর থানার ভারপ্রাপ্ত ওসি রিপন কুমার দাস আনুষ্ঠানিকভাবে লাশ গ্রহণ করেন। এ সময় নিহতের স্বজন, সীমান্তরক্ষী এবং পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঘটনাটি ঘটে ২৯ নভেম্বর বিকেলে, ঐ সময় মাদক কারবারের সাথে লিপ্ত এক দলের ওপর বিএসএফ গুলি চালায়। পরের দিন বিজিবি পতাকা বৈঠক করে লাশ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানায়।