ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন, হাইকোর্টে রুল জারি
স্টাফ রিপোর্টার:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে তার জামিনের বিষয়ে রুল জারি করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার।
জানা যায়, গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাস ত্যাগ করে আত্মগোপনে চলে যান রিভা। এরপর দীর্ঘ সময় তাকে জনসম্মুখে দেখা যায়নি।
পরবর্তীতে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর রাতে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।