সংবাদ শিরোনাম

আত্রাইয়ে ট্রেন দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন   |   জাতীয়

আত্রাইয়ে ট্রেন দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

প্রতিদিনের দেশ ডেস্ক :

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামার সময় এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, এমরান মিয়া বাগেরহাটে কর্মরত ছিলেন। তিনি খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেসে করে আত্রাইয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। সোমবার সকালে ট্রেন আত্রাই রেলস্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এমরান মিয়া ট্রেনের দরজা থেকে লাফ দেয়ার সময় চাকার নিচে পড়ে যান, এতে তার দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার গ্রামের ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।