সংবাদ শিরোনাম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন   |   জাতীয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে বোয়িং ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঢাকা, ২৩ চৈত্র (৬ এপ্রিল):

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম (রিতা)-এর সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বোয়িং-এর ভাইস প্রেসিডেন্ট Paul Righi সাক্ষাৎ করেন। এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

সাক্ষাতে সরকারের সাথে বোয়িং-এর চুক্তি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দেশের বর্তমান চাহিদা পূরণের লক্ষ্যে বোয়িং থেকে বিমান লিজ নেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়। Paul Righi বোয়িং-এর ন্যারো বডি এয়ারক্রাফট (বিশেষত B737 সিরিজ) লিজ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী যত দ্রুত সম্ভব বোয়িং-এর লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন।