সংবাদ শিরোনাম

যশোর ৫ এ মনোনয়ন পাওয়ার পর শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন   |   জেলার খবর

যশোর ৫ এ মনোনয়ন পাওয়ার পর  শ্রদ্ধা নিবেদন

খুলনা ব্যুরো :

যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এবং যশোর–৫ (মনিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন। দলীয় মনোনয়ন পাওয়ার পর ৬ ডিসেম্বর শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি যশোর শহরের কারবালা কবরস্থানে গিয়ে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে তিনি মনিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রয়াত মুসার বাসভবনে গিয়ে তাঁর সহধর্মিণী হাসিনারা খাতুনের কাছে দোয়া চান। পরে মুসার কনিষ্ঠ পুত্র ও সাবেক যুবদল নেতা মঈনুল ইসলাম মঈনকে সঙ্গে নিয়ে মুসার কবরও জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাইসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।