সংবাদ শিরোনাম

শিয়ালী পুলিশ ক্যাম্পে কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন   |   জেলার খবর

শিয়ালী পুলিশ ক্যাম্পে কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনার রূপসা উপজেলার শিয়ালী পুলিশ ক্যাম্পে ফেরদৌস হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে ক্যাম্পের বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফেরদৌস হোসেন শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে ক্যাম্পের বাথরুমে সিলিংয়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায়। দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পুলিশ আইডি নম্বর কং/১১৬৪।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।” তিনি জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত চলছে।