দিঘলিয়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এর অংশ হিসেবে শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ক্যাবল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মর্জিনা বেগম (৪০) কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
জব্দকৃত মাদক এবং আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত মর্জিনা বেগমকে আটক করার মাধ্যমে নৌবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
নৌবাহিনী সরকার নির্দেশিত নীতিমালা অনুসারে মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।