সংবাদ শিরোনাম

ঘিবা সীমান্তে বিজিবির অভিযানে ৪১ কেজি গাঁজা উদ্ধার

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন   |   জেলার খবর

ঘিবা সীমান্তে বিজিবির অভিযানে ৪১ কেজি গাঁজা উদ্ধার

খুলনা ব্যুরো :

যশোরের বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ৪৯ বিজিবির ঘিবা বিওপির টহল দল বরই বাগানসংলগ্ন এলাকায় অবস্থান নেয়।

ভারত থেকে বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা কয়েকজন চোরাকারবারীকে ধাওয়া দিলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত বস্তা তল্লাশি করে ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান নিয়মিত চলছে। উদ্ধারকৃত মাদক বেনাপোল থানায় মামলা করে হস্তান্তর করা হয়েছে।