দৌলতপুরে কৃষককে গুলি করে হত্যা আহত ২
খুলনা ব্যুরো :
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রফি মন্ডল (৬০) নামে একজন কৃষক নিহত হয়েছেন।৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা এলাকায় একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন মুখোশধারী রফি মন্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা রক্ষা করতে এগিয়ে আসেন ইউসুফ ও রবজেল, তাদেরকেও গুলিবিদ্ধ করা হয়। ঘটনাস্থলেই নিহত হন রফি মন্ডল। গুলিবিদ্ধ দুইজনকে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানিয়েছেন, হত্যার উদ্দেশ্য ও প্রতিহিংসার বিষয় এখনও জানা যায়নি।