সংবাদ শিরোনাম

কুয়েটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন   |   জেলার খবর

কুয়েটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক (ছাত্র কল্যাণ)সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা এতে অংশ নেন।

দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি যুবায়ের হাসান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ও আরোগ্য লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করা হয়।