যশোর ছেলের ছুরিকাঘাতে বাবা আহত
খুলনা ব্যুরো :
যশোরের সদর উপজেলার আরবপুর গোড়াপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে মো. খলিল (৪২) আহত হয়েছেন। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঘরের ভেতর বাকবিতণ্ডার এক পর্যায়ে ছেলে নুর আলম (২০) রান্নাঘর থেকে ছুরি এনে বাবার দুই হাতে আঘাত করেন। পরিবারের সদস্যরা তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসক জানান, খলিলের দুই হাতে গভীর ক্ষত রয়েছে। কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।