সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ১৫০ বোতল ‘চকো প্লাস’ সিরাপ আটক

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ১৫০ বোতল ‘চকো প্লাস’ সিরাপ আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় ‘চকো প্লাস’ সিরাপের ১৫০ বোতল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনামসজিদ বিওপি’র বিশেষ টহল দল মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা যায়, শীত মৌসুমে ভারত থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ‘চকো প্লাস’ নামের এ সিরাপ নতুনভাবে চোরাচালানির তালিকায় যুক্ত হয়েছেএমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তজুড়ে টহল ও নজরদারি বৃদ্ধি করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সীমান্ত পিলার ১৮৫/১৭-এস থেকে প্রায় ৪০ গজ ভেতরে বাংলাদেশের ভূখণ্ডে ১৫০ বোতল ভারতীয় চকো প্লাস সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত সিরাপগুলো আইনগত প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। গত এক মাসে একই ব্যাটালিয়ন প্রায় ২০০ বোতল চকো প্লাস সিরাপ আটক করেছে বলেও জানা গেছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তের নিরাপত্তা ও মাদক প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।