সংবাদ শিরোনাম

যশোরে স্বর্ণসহ দুই পাচারকারী আটক

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন   |   জেলার খবর

যশোরে স্বর্ণসহ দুই পাচারকারী আটক

খুলনা ব্যুরো :

যশোরে বিজিবির অভিযানে ১.১৬৪ কেজি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধারসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশিতে স্বর্ণগুলো উদ্ধার হয়, যার বাজারমূল্য দুই কোটি ১০ লাখ টাকার বেশি। এ ছাড়া মোবাইল ফোন, ইয়ারবাড, পাওয়ারব্যাংক ও নগদ টাকা মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়ায় দুই কোটি ১১ লাখ টাকা।

আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মাহাফুজ আলম (৩১)। তাঁরা ঢাকার তাতিবাজার থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন বলে জানান। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।