সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মতো ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মতো ডিপ্লোমা  মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

দশম গ্রেডের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল ও ক্লিনিকে দ্বিতীয়দেনের মতো অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে কর্মবিরতি পালিত হয়।

কর্মবিরতির কারণে হাসপাতাল ও ক্লিনিকে বন্ধ হয়ে যায় নির্ণয়ে সব ধরণের স্বাস্থ্য পরীক্ষা। এতে দুর্ভোগে পড়েন রোগীরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সকাল থেকেই ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন। এছাড়াও শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করা হয়। এছাড়া কর্মবিরতি পালন করা হয় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে।

মেডিকেল টেকনোলোজিস্টরা জানান, বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউনের কর্মসূচি থাকলেও রোগীদের কথা বিবেচনা করে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।