সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকাল থেকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতির কারণে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে বন্ধ থাকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয়ের সেবা। ভোগান্তিতে পড়েন রোগীরা।

পেশাজীবীরা জানান, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখলেও দীর্ঘদিন ধরে তারা অবহেলিত। অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা ইতোমধ্যে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও তারা এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত।

বক্তারা আরও জানান, ন্যায্য দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।