সংবাদ শিরোনাম

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যার প্রধান আসামি গ্রেফতার

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন   |   জেলার খবর

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যার প্রধান  আসামি গ্রেফতার

খুলনা ব্যুরো :

ঝিনাইদহের ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি আলম মণ্ডলকে র‌্যাব-৬ গ্রেফতার করেছে। ৩ ডিসেম্বর বুধবার সকালে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আলম মণ্ডল ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের মৃত কাজেম মণ্ডলের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে আলমকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মুরাদের সঙ্গে আলম মণ্ডলের কথাকাটাকাটি ও হাতাহাতির জের ধরে শনিবার আলমের ছেলে সৌরভসহ কয়েকজন মিলে মুরাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ঘটনার পর নিহতের স্ত্রী সাথী বেগম ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।