কালীগঞ্জে অসহায় শীতার্ত মানুষের পাশে ইউএনও
খুলনা ব্যুরো :
ঝিনাইদহের কালীগঞ্জে শীতপ্রবাহে বিপর্যস্ত অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
২ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে তিনি রেলওয়ে স্টেশন, হাসপাতাল ও বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র পেয়ে ছিন্নমূল মানুষরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। ইউএনও বলেন, প্রশাসনের পক্ষ থেকে কেউ যেন শীতে কষ্ট না পায়, তা নিশ্চিত করা হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রয়োজনমতো কম্বল বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে।