মোল্লাহাটে তরুণদের জন্য ‘নতুন বাংলাদেশ’ কর্মশালা
খুলনা ব্যুরো
বাগেরহাটের মোল্লাহাটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বক্তৃতা ও মুক্ত আলোচনার মাধ্যমে দেশের উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন।
কর্মশালায় আত্মউন্নয়ন, মাদকমুক্ত সমাজ, বেকারত্ব দূরীকরণ ও ইতিবাচক সামাজিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করা হয়। শ্যামানন্দ কুন্ডু বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ শক্তি এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।