মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা কর্মচারীদের অবস্থান কর্মসূচি
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে শতাধিক পরিবার পরিকল্পনা দপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারী বৈষম্য দূরীকরণ, যুগোপযোগী নিয়োগবিধি ২০২৪ বাস্তবায়ন এবং পদোন্নতি দ্রুত কার্যকর করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
৩ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা তিন ঘন্টা অবস্থান করেন। তারা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান যে, বৈষম্য দূর করে দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে।
কর্মচারীরা জানান, যতক্ষণ পর্যন্ত দাবী পূরণ হবে না, ততক্ষণ তারা ঘরে ফিরে যাবেন না। ২ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে তারা লাগাতার আন্দোলন চালাবেন।
বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি পেশ করা হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন নাজমা খাতুন, তাপস বিশ্বাস, জুয়েল আজাদ, তাছলিমা নাছরিন, সজলী আক্তারসহ অনেকে।