সংবাদ শিরোনাম

খুলনায় প্রতিবন্ধী দিবস উদযাপন

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় প্রতিবন্ধী দিবস উদযাপন

খুলনা ব্যুরো :

খুলনায় সাতক্ষীরার বিনেরপোতায় অবস্থিত " ঋশিল্পীর " উদ্যোগে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিত করি, সবার জন্য টেকসই সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫।

বুধবার ৩ ডিসেম্বর সকালে বৈকালী ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনুষদের ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‌্যালিটি খালিশপুর কার্যালয় চত্ত্বর থেকে শুরু হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সাংস্কৃতিক পরিবেশনায় শিশু-কিশোররাও অংশ নেয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, তারা প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে নিয়মিত থেরাপি, শিক্ষা ও পুনর্বাসন সেবা দিয়ে যাচ্ছে।