সংবাদ শিরোনাম

দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন   |   জেলার খবর

দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনা ব্যুরো :

খুলনার দৌলতপুর থানার রেলিগেট-মানিকতলা এলাকার মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ।

নিহত তৌহিদ দৌলতপুর থানার মহেশ্বর পাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি সৎ মায়ের সংসারে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকতেন। পরিবার থেকে কেউ তার খোঁজখবর নিত না। তৌহিদ মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় মাদক বিক্রির রানার হিসেবে কাজ করতেন বলেও জানা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত চলছে।