সংবাদ শিরোনাম

খুলনায় যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো:

খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১ নম্বর ফেজের বাড়ি নং ৪৮, রোড নং ৩–এ হালিমা বেগম (২৮) নামের এক ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তিনি মুসলিম শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। নিহতের বাবার নাম জালাল শেখ, গ্রামের বাড়ি পিরোজপুর।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হালিমার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে