সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবে নতুন ৭ সদস্যের নবীন বরণ অনুষ্ঠিত

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবে নতুন ৭ সদস্যের নবীন বরণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সিটি প্রেস ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর ২০২৫ ইং তারিখে সিটি প্রেস ক্লাবের যাচাই কমিটি সাতজন নতুন সদস্যের আবেদনপত্র অনুমোদন করে। এর ধারাবাহিকতায় আগামী ০২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ থেকে তাঁদের ক্লাবের সদস্য হিসেবে গণ্য করা হবে।



নতুন সদস্যদের আনুষ্ঠানিক সংবর্ধনা উপলক্ষে ক্লাবের সভাপতি ও নির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, ক্লাবের নিয়মানুযায়ী প্রত্যেক নতুন সদস্যকে সদস্য ফি রশিদের মাধ্যমে জমা দিতে হবে।

ক্লাব কর্তৃপক্ষ নতুন সদস্যদের উদ্দেশে বলেন, সিটি প্রেস ক্লাব সর্বদা পেশাদার সাংবাদিকতার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং নতুন সদস্যদের নিয়ম-কানুন ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সাতজন নতুন সদস্যের এই অন্তর্ভুক্তির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সভাপতি ও নির্বাহী কমিটি।