সংবাদ শিরোনাম

কেসিসির ফুটপথ দখলমুক্ত অভিযান

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন   |   জেলার খবর

কেসিসির ফুটপথ দখলমুক্ত অভিযান

খুলনা ব্যুরো :

খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপথে অবৈধ দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহানের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান চলে।

অভিযানকালে ক্লে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপথ দখল করে জুতা–স্যান্ডেল বিক্রির দায়ে মো. কালামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নোংরা পরিবেশে খাবার বিক্রির অপরাধে মডার্ণ হোটেলের স্বত্বাধিকারী জয়দেবকে ৫ হাজার, কেডি ঘোষ রোডে ফুটপথে ইট–বালু রাখার অপরাধে মো. আনোয়ারুজ্জামানকে ৫ হাজার এবং যশোর রোডের খুলনা বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজের স্বত্বাধিকারী মো. মাশুককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট আদায় করা হয় ১৭ হাজার টাকা।


এ ছাড়া অভিযান চলাকালে ক্লে রোড, কেডি ঘোষ রোড ও ডাকবাংলো এলাকার সড়ক ও ফুটপথ থেকে বিভিন্ন অবৈধ দখল অপসারণ করা হয়।

অভিযানে কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। কেসিসি জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।