খুলনায় ভোটকেন্দ্র ও সড়ক সংস্কার বিষয়ে কমিটির সভা
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর চূড়ান্ত ভোটকেন্দ্র এবং ভোটকেন্দ্রে প্রবেশের সড়কসমূহের সংস্কার বিষয়ে গঠিত কমিটির সভা মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।