সংবাদ শিরোনাম

খুলনায় জোড়া হত্যায় জড়িত আটক ১

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় জোড়া হত্যায় জড়িত আটক ১

খুলনা ব্যুরো :

খুলনা মহানগর ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে ফজলে রাব্বী রাজন ও হাসিব হাওলাদারকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় মো. রিপন (৩৬) নামে একজনকে পুলিশ আটক করেছে। সোমবার রাতে রূপসার চাঁনমারী এলাকার চর স্কুল গলি থেকে তাকে আটক করা হয়।

খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রিপনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আরও কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান চলমান।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে আরেক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সম্পৃক্ততা রয়েছে। মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের তদন্ত করা হচ্ছে।